পাকিস্তান পৌঁছেছেন জেডি ভ্যান্স, যেকোনো মুহূর্তে শুরু আলোচনা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

পাকিস্তান পৌঁছেছেন জেডি ভ্যান্স, যেকোনো মুহূর্তে শুরু আলোচনা

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ ছাড়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে তার সঙ্গে রয়েছেন উইটকফ ও জ্যারেড কুশনার।

পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘আজ শনিবার (স্থানীয় সময়) সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সমন্বিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া শীর্ষ নেতারা নিহত হন। দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: সিএনএন ও আল-জাজিরা।

লিমা

২ মাস আগে

আলোচনা সফল হোক।তবে হরমুজ প্রণালী ইরানের দখলে থাকবে।

A R Sarker

২ মাস আগে

আলোচনা সফল হোক এবং দু'পক্ষরই মান রক্ষা হোক এবং সবাই মেনে নিক শান্তি আসুক।

মন্তব্য করুন