চট্টগ্রাম নগরের অভিজাত মার্কেট চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। সর্বশেষ খবরের ভিত্তিতে এই সংবাদ লেখার সময় আগুন নিয়ন্ত্রণ আসেনি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।
জানা গেছে, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
