জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে পরিচালক রায়হান রাফী বানাচ্ছেন তার পরবর্তী সিনেমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব এমন গুঞ্জন। সিনেমা বিষয়ক বিভিন্ন গ্রুপে আলচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে গুঞ্জনটি।
খবর ছড়িয়েছে, ঈদকে সামনে রেখে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সিনেমা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন উড়িয়ে রাফী বলেন, এটা ফেক নিউজ। এরকম কোনো কিছু নিয়ে কথা হয়নি। আপাতত ভাবছিও না। বর্তমানে রাফী ব্যস্ত তার ঈদের সিনেমা প্রেশার কুকার নিয়ে।
সংবাদ মাধ্যমকে রাফী বলেন, আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি।
