ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।’ এ খবর দিয়েছে বিবিসি। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্টকে তিনি কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে, নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।’
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র: ডনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
১১ এপ্রিল (শনিবার), ২০২৬, ৮ঃ৫৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
