নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজ যুবক সোহাগের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে উত্তরখান থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢাকার উত্তরখান এলাকার বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহত সোহাগ ওরফে সুমন (৩০) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের সুনু বেপারীর ছেলে। নিহতের ভগ্নিপতি এজেড সুমন জানান, চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন ধরে সোহাগ ডিমের ব্যবসা করছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান। উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
