দেশ বিদেশ

হাদি হত্যা

ভারতে গ্রেপ্তার দুই অভিযুক্তকে হেফাজতে রেখে আরও তদন্ত চালিয়ে যেতে চেয়েছে এনআইএ

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ হেফাজতে রেখে জেরা চালিয়ে যাচ্ছে। দিল্লিতে বিশেষ এনআইএ আদালত দুই অভিযুক্তের রিমান্ড আরও ৯ দিনের জন্য বৃদ্ধি করেছে। ফয়সাল ও আলমগীরকে গত ২৫শে...

নিখোঁজ বিমানচালক উদ্ধার

প্রথমে ইরানিদের ফাঁদ ভেবেছিল যুক্তরাষ্ট্র

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

শনিবার রাতে নেভি সিল টিম সিক্স-এর বিশেষ বাহিনী ইরানের পাহাড়ি এলাকায় ঢুকে নিখোঁজ মার্কিন এফ-১৫ বিমানচালককে উদ্ধার করে। তবে এর আগে এই উদ্ধার অভিযান প্রায় শুরুই করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অ্যাক্সিওসকে জানান, ভূপাতিত এফ-১৫ই বিমানের অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তার কাছ থেকে একটি রেডিও বার্তা আসার পর প্রথমে মার্কিন...

আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

দুইদিনের সফরে আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। ৮ই এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের...

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ বাকি উপদেষ্টাদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠান। একে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড উল্লেখ করে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে...

রাষ্ট্র সংস্কারের অধ্যাদেশগুলো নিয়ে সরকারের অবস্থান নেতিবাচক বার্তা দেয়: টিআইবি

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ যেমন- বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার ও গুম প্রতিরোধসংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশে সরকারের অবস্থানকে ‘নেতিবাচক বার্তা’Ñ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশকে আংশিকভাবে ইতিবাচক বলেছে সংস্থাটি। তাছাড়া, সরকার মোটাদাগে এসব গুরুত্বপূর্ণ বিষয়কেই পেছনে...

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যেই স্বস্তির খবর দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে আরও ৪টি বিশাল জাহাজ। খালাস কার্যক্রম শেষে দু’টি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ...

গাড়ি কেনা ও সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধের সিদ্ধান্ত

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় সরকার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে ব্যয় হ্রাস ও স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সব ধরনের যানবাহন কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে...

অতীতের কিংস পার্টির মতো সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতের কিংস পার্টির মতোই এখন আমরা সব প্রক্রিয়া অনুসরণ করা দেখছি। তখন যেই প্রক্রিয়ার মধ্যদিয়ে করা হতো এখন প্রশাসক বসানোর প্রক্রিয়া একই। এর মধ্যদিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে আমরা ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা স্বৈরাচারের সকল লক্ষণ দেখতে পাচ্ছি। গতকাল সন্ধ্যায়...

এবার ডিজিএফআই’র আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপি’র কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এতথ্য জানান।গত...

ট্রাইব্যুনাল চাইলে গুম-ক্রসফায়ারের ব্যাপারে সহযোগিতা করবে র‌্যাব: ডিজি

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবিব পলাশ বলেছেন, ট্রাইব্যুনালে চলমান র‌্যাবের গুম-খুনের মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি সহায়তা চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে অবশ্যই র‌্যাবের পক্ষ থেকে সহায়তা করা হবে। এ ছাড়াও যেকোনো বিচারিক কাজে প্রয়োজনীয় সহায়তা করতে সর্বদা প্রস্তুত রয়েছে র‌্যাব। গতকাল রাজধানীর...

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২সহ দুই বিল পাস

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ এবং সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে এ সংক্রান্ত দু’টি আলাদা বিল পাস হয়েছে। এতে ওই অধ্যাদেশ দু’টি আইনে রূপ পাচ্ছে।সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব...

প্রচারে মোদির গলায় পুরনো অভিযোগ

পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বদল ঘটেছে

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরিয়ে ফিরিয়ে পুরনো অভিযোগকেই আওড়ে গিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিজেপি’র শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’য় তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীদের...

জাতীয় সংসদ

সড়কমন্ত্রীর উত্তরে ক্ষোভ মনিরুল হক চৌধুরীর

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

জাতীয় সংসদে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের উত্তরে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী সংযোগস্থলের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সেখানে অবৈধভাবে দানবীয় ব্যারিকেড...

পশ্চিমবঙ্গে মুসলিমরা যে দলের জয়ের সম্ভাবনা তাদেরই ভোট দেবেন: কংগ্রেস নেতা অধীর চৌধুরী

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবার এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাম্প্রতিক অতীতে কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য না পাওয়ায় এবার দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার। আর তিন দশক পর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফিরেছেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী। বেশ কয়েক...

চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা

সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তবে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।রোববার সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীসহ...

২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল হক

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা এক মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আমরা খালাসের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু বাদী আপস-মীমাংসা করায় আদালত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রোববার সচিবালয়ে প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে সচিব কমিটি। রাশেদ আল মাহমুদ তিতুমীর...

এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে দুর্বলতা আছে: জাতিসংঘের প্রতিবেদন

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতিতে দুর্বলতা আছে। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা ও দুর্বল পারফরম্যান্সের প্রেক্ষাপটে এলডিসি উত্তরণ-পূর্ববর্তী ঝুঁকি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এলডিসি উত্তরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউএন-ওএইচআরএলএলএস বাংলাদেশের প্রস্তুতি নিয়ে...

গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ- তথ্য ও সমপ্রচার মন্ত্রী

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে, এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের...

কেরানীগঞ্জে আগুনে নিহত ৬

কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ইমান মাস্তান কারাগারে

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আটক ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। এ মামলায় ইমানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাৎক্ষণিক শুনানি না করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।...

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় রিয়াদ বিন সেলিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি ও ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে...

ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ড পেমেন্টে ৫% প্রণোদনার প্রস্তাব

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কার্ডভিত্তিক পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। অ্যামচেম জানায়, প্রস্তাবিত প্রণোদনার মধ্যে ৩ শতাংশ গ্রাহক এবং ২ শতাংশ ব্যবসায়ীরা পেতে পারেন। রোববার রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি এই প্রস্তাব করে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের...

রাশিয়ায় গোপনে সেনা নিয়োগ কার্যক্রম

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

রাশিয়ায় গোপনে সেনা নিয়োগ কার্যক্রম চলছে। বড় বড় কোম্পানিকে তাদের কর্মীদের সামরিক সেবার জন্য মনোনীত করতে বলা হচ্ছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ স্বাক্ষরিত এক নির্দেশনায় বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের মধ্যে থেকে ‘প্রার্থী’ হিসেবে একটি তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এটি সেনা নিয়োগে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরাসরি...

৪টি অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে আইনে পরিণত করার দাবি অধিকারের

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদের বিশেষ কমিটি জাতীয় সংসদে বিল আনার সুপরিশ বাতিল করে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন-অধিকার। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ...

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স-এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ট্যাংকারটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। এর...

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আল্টিমেটাম

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ই এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়া হয়। লিখিত বক্তব্যে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের...

অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে ড. ইউনূসসহ উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে মাঠে নামতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে...

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

ক্ষমতাসীন দল বিএনপি’র জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তবে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে থাকছেন তিনি। জোনায়েদ সাকির স্থলে গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী করা হয়েছে দলের রাজনৈতিক পরিষদের সদস্য ও প্রবীণ কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ (নীলু)কে।শনিবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক...

ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

৫ এপ্রিল (রবিবার), ২০২৬

রাজধানীর কোতোয়ালি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।...