মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাট বীজ খামার এলাকায় পোকার আক্রমণে হাজার হাজার তালগাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে খামার কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খামার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সাল থেকে দেড় লক্ষাধিক উন্নতমানের তালগাছ আবাদ করা হয়। কিন্তু হঠাৎ করেই তালগাছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ দেখা দেয়।...
নওগাঁর বদলগাছী উপজেলায় নিলাম বা টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না করেই তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো মালামাল বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বাজারদরের চেয়ে কম মূল্যে মালামাল বিক্রি করে সরকারের আর্থিক ক্ষতি...
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর রেললাইনের পাশের ঝোপের ভেতর থেকে জনতা ব্যাংকের কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় রেললাইনের পাশের ঝোপ থেকে আলমগীর হোসেন (৩৫) নামে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হবিগঞ্জের...
চরম শিক্ষক সংকটে ধুঁকছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বর্তমানে প্রায় ৪৬ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর গ্রহণযোগ্য অনুপাত ধরা হয় ১:২০। সেই তুলনায় বিশ্ববিদ্যালয়টি মানদণ্ডের অনেক নিচে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, ২২টি বিভাগে মোট অনুমোদিত ২০৪...
এখনো জিম্মি ১৬ জন
বনদস্যুদের হাতে ২১ দিন জিম্মি থাকার পর অবশেষে কাক্সিক্ষত চাহিদা ৭০-৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি মিললো ১৪ জেলের। তবে, এখনো জিম্মি রয়েছে ১৬ জেলে। গত মঙ্গলবার দুপুরে জেলেরা মুক্তি পেয়ে তাদের কর্মস্থল দুবলার জেলে পল্লীসহ বিভিন্ন চরে ফিরে যায়। তারা হলেন- নারকেলবাড়িয়া শেলার চরের শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর...
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে মো. সাগর (৩২) ও সানারুল (৩৪) নামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলো- শাহিন (৩০), শাওন (৩৩), ফেরদৌস (৪০)। নিহত সাগর...
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রী বেশে মো. আজম উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল চালককে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ভূজপুর থানার দাঁতমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত আজম উপজেলার দাঁতমারা ইউনিয়নের তোফায়েল আহমদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ...
বন্দরে বসতবাড়ি ঘেঁষে ইটভাটার মাটি কাটতে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে মাটি সন্ত্রাসী মামুন বাহিনী। এ হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে মুছাপুর ইউপি’র পিচকামতাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার...
পাবনার ঈশ্বরদী উপজেলায় মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। একই সঙ্গে এলাকায় কেউ নেশাজাতীয় দ্রব্য সেবন করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ইস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে ঈশ্বরদী...
ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাল সনদ ও জাল নিবন্ধন দিয়ে চাকরি করার এক নজিরবিহীন চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্ত প্রতিবেদনে। সারা দেশে ৯৭৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ওপর পরিচালিত এই বিশেষ তদন্তে ঝিনাইদহের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ, অন্যের জমি দখল করে...
নেত্রকোণার বারহাট্টার রায়পুর গ্রামে দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে ওই গ্রামের আবুল হাসেমও তার লোকজনের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গ্রামের দিপায়ন দত্ত মজুমদার ববি, অর্ণব দত্ত মজুমদার ও কাঞ্চন দত্ত মজুমদার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক লিখিত অভিযোগ করেছেন। গতকাল অভিযোগকারীরা বিষয়টি নেত্রকোণা...
খুলনায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের নবজাতক শিশু মোনতাসির শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিশুটির পিতা নাহিদুর রহমান শেখকে (৩০) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাহিদুর দিঘলিয়া উপজেলার...
পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল, গার্মেন্টসসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কুয়াকাটা পৌর ছাত্রদল। গত মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ধংসস্তূপ পরিদর্শন শেষে দোকানিদের হাতে নগদ সহায়তা তুলে দেন কুয়াকাটা...
আদালতের নির্দেশে অবশেষে বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্লক থেকে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর। গত ১লা মার্চ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের...
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি জব্দ করা হয়। পণ্যচালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজ করছিলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স আলেয়া এন্টারপ্রাইজ। সামুদ্রিক...
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হাট-বাজারগুলোতে ৫০০ ও ১০০০ টাকার জালনোটের সরবরাহ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর মধ্যে রয়েছে ছোট বড় নোট, মুহূর্তের মধ্য এ ধরনের ছোট বড় লোকগুলো সক্রিয়ভাবে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। জানা গেছে, ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে এই চক্রটি সবচেয়ে বেশি...
যশোরের অভয়নগরে রাতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৬ মাস ও বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেয়া হয়। গত মঙ্গলবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া...
গাজীপুরে মাদ্রাসাছাত্র কিশোর আঃ রাহিমকে হত্যার রহস্য উদ্ঘাটন করে ভিকটিমের বড় ভাইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন (২৩) ও আশিক আহমেদ (২০)। তাদের গত ৩ মার্চ ভোরে জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত...
পরিচ্ছন্ন নগর গড়ায় মসজিদে খুতবার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে অনুরোধ জানিয়েছেনÑ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। বুধবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘দারিদ্র্যবিমোচনে যাকাতের ভূমিকা’Ñ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, আমরা সবাই সুন্দর নগর চাই। কিন্তু সুন্দর নগর...
রমজান উপলক্ষে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন, সিলেট জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর সাব-রেজিস্ট্রার অফিসের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি নিজাম আল-দ্বীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ...
২৮ মিনিট আগে
১ ঘন্টা আগে