কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে রমিজ উদ্দিন (৪০) নামে একজন গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে...
বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর অ্যান্ড সাদেক খান দই ঘরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল মালেক এবং মো. আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।...
জয়পুরহাটের পাঁচবিবিতে চার বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি আব্দুল গফুর (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিন ভোররাতে নওগাঁর ধামইরহাট উপজেলার কার্নাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গফুর জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী (জিয়ারমোড়) এলাকার...
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রবীণ নেতা মো. ইয়াসিন উল্লা ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় নিতেশ্বর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত...
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না। কোনো ধরনের মাস্তানি বা চাঁদাবাজি টলারেট করা হবে না। গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি...
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে মারামারি ঠেকাতে গিয়ে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে টানা ৭ দিন ধরে অবস্থান করছে। যুদ্ধের কারণে বন্দরের আশপাশে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে, যা নাবিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।...
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কারখানার বিরুদ্ধে প্রাকৃতিক ছড়া ভরাট, সরকারি রাস্তা দখল এবং পরিবেশ দূষণের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন পরিদর্শন করেছে জেলা প্রশাসনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল, প্রাকৃতিক পানিপ্রবাহ বন্ধ করে কারখানার সীমানা সম্প্রসারণ করায় বর্ষা মৌসুমে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ছে এবং এলাকায়...
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়। বৃহস্পতিবার ভোররাতে পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বাবু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।...
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাগল চুরিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার কিশোর গ্যাংয়ের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. সোহাগ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমবাদীহয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের একটি...
সুনামগঞ্জের জামালগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা লাশটির পরিচয় শনাক্ত করেন। নিহতের নাম আব্দুল হামিদ (৫৩) বলে নিশ্চিত করেছে তার স্ত্রী নূরেজা বেগম (৩০)। নিহত হামিদ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি জামালগঞ্জ উপজেলার তেলিয়া...
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে গাছ চুরির সময় হেলন মিয়া (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সময় দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি হেলেনকে গাছ চুরির অভিযোগে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সেহরির সময় উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানে এ ঘটনা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬টি খননযন্ত্র ধ্বংস করেছে সংশ্লিষ্ট প্রশাসন। তবে খননযন্ত্রের ৬টি ব্যাটারি ও যন্ত্রাংশ লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার হাওরে এ ঘটনা ঘটে। আবার জব্দ করার বিষয়ে সরাইলে ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে থাকা শাহিনা নাসরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগমের বক্তব্যে রয়েছে ভিন্নতা।...
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. হানিফ (৬০), মো. বেদন (৩৫), হাসান (২৮), শিমুল (৩০) ও আশিক (২২)। আহত হানিফ ও বেদন মৃত...
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, হাজরাকাটি গ্রামের আকতারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস কিছুদিন ধরে প্রতিবেশী দুই শিশুকে...
পবিত্র রমজান মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে শহরের উজানীপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বৃহস্পতিবার সকালে এমডিএস মাঠে বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করেন জি-থ্রিআই-ক্যাপ্টেন সামিউল ইসলাম। পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে...
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামের চার শতাধিক কৃষক পরিবার চরম বিপাকে পড়েছেন। তাদের ব্যবহৃত জবান খাঁর খালে লোনা পানি প্রবেশে দূরাবস্থা হয়েছে। খালের পানির ওপর ভরসা করে কয়েকশ’ একর জমিতে বোরো ধান, তরমুজ, আলু, সরষে, সূর্যমুখীসহ বিভিন্ন জাতের সবজি চাষিদের অবস্থা সবচেয়ে খারাপ। সরজমিন জানা যায়, খালের পানি মিষ্টি...
ঢাকার নবাবগঞ্জে সুদের টাকার চাপ সইতে না পেরে মো. হুমাযুন (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বিষপানের পর ১১ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বোন জারমিন বাদী হয়ে স্থানীয় সুদি ব্যবসায়ী তমিজুদ্দিন খানকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। নিহত হুমায়ুন উপজেলার...
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থি আইনজীবী এবং বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী আইনজীবীদের ফরম দেয়নি নির্বাচন কমিশন। ফরম কিনতে যাওয়া সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশনের কক্ষে প্রবেশ গেটে আটকে দেয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার আদালত অঙ্গনে উত্তেজনা দেখা দেয়।আইনজীবী সমিতি নির্বাচন আগামী...
পবিত্র রমজান মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে শহরের উজানীপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বৃহস্পতিবার সকালে এমডিএস মাঠে বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করেন জি-থ্রিআই-ক্যাপ্টেন সামিউল ইসলাম। পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে...
কুমিল্লার মুরাদনগরে মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে উপহার, পণ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এসব উপহার ও পণ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় সংঘের সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মাস্টারের...
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মোট ১৪টি পদের মধ্যে মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা শেষে রাত...
শরীয়তপুরের নড়িয়ায় চাঞ্চল্যকর সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামিকে ধরেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে দরবার শরীফের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া থানার...
মানিকগঞ্জের হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের ১৪টা দোকান এবং বাজারের মন্দির সম্পূর্ণ পুড়ে গেছে এবং ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্ধারমানিক বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিন্টু...
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন- রূপগঞ্জে হয় আমি থাকবো, না হলে মাদক কারবারিরা থাকবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নেই। গত মঙ্গলবার স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিল্পসমৃদ্ধ ও ঐতিহাসিক একটি...
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।...
গাজীপুরের শ্রীপুরে চৌরাস্তা সংলগ্ন আনসার রোড কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ি মোড়মুখী ১২০ মিটার আরসিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ রাস্তার উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালিব, শ্রীপুর...
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক শামীম হোসেনের অর্ডার করা চপাল মেশিন জোরপূর্বক দাবি করে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে মারধর, রক্তাক্ত জখম এবং ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ডাক্তার আমানের বিরুদ্ধে। গত রোববার রাত ১১টার দিকে পৌরসভার হারুন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী...
২৯ মিনিট আগে
১ ঘন্টা আগে