বাংলারজমিন

সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

১ মার্চ (রবিবার), ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে নাদিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাদিয়া দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের...

বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন স্থগিত

১ মার্চ (রবিবার), ২০২৬

আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন বরিশালের বিএনপিপন্থি আইনজীবীরা। বরিশাল আইনজীবী সমিতিও তাদের কর্মসূচি স্থগিত করেছে। রোববার থেকে আদালতের কার্যক্রম পুরোদমে চলবে। তবে একটি সূত্র দাবি করেছে, সমঝোতার শর্ত হিসেবে আইনজীবীরা প্রথমে তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কথা জানায় বরিশাল জেলা আইনজীবী সমিতি। এ...

লামায় ২ ইটভাটাকে জরিমানা

১ মার্চ (রবিবার), ২০২৬

বান্দরবানের লামায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,...

গাজীপুরে শিক্ষার্থীসহ দু’জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

১ মার্চ (রবিবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক ব্যক্তি ও সদর উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে...

২৩ বছরের ২৭ বার আগুন

সুন্দরবন রক্ষায় বনবিভাগের ‘জিরো টলারেন্স’

১ মার্চ (রবিবার), ২০২৬

বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাতে এবার কঠোর অবস্থানে বনবিভাগ। বারবার আগুনে বনের অপূরণীয় ক্ষতি এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রথমবারের মতো নির্দিষ্ট কিছু প্রবেশপথে বিড়ি-সিগারেটসহ সব ধরনের দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমের শুরুতেই বনের পূর্ব বিভাগে জারি করা হয়েছে এ বিশেষ...

যাদুকাটা নদীতে বেপরোয়া চাঁদাবাজি

১ মার্চ (রবিবার), ২০২৬

সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল যাদুকাটা নদীতে বিআইডব্লিউটিএ’র টোল আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নবাগত স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে উপজেলা প্রশাসন সরকারি মূল্য তালিকা মাইকিং করে প্রচার করা হলেও বাস্তবে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা জোর করে আদায় করা হচ্ছে। গত মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও উপজেলা...

সিলেটে শাহ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

১ মার্চ (রবিবার), ২০২৬

আর্ত-মানবতার সেবায় সিলেটের শাহ ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। তিনি গতকাল শাহপরাণ মাজার গেট এলাকার শান্তিনগর হাউজিংয়ে শাহ ফাইন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে তালিমুল কোরআন মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।...

গাজীপুরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

১ মার্চ (রবিবার), ২০২৬

গাজীপুরে র‌্যাব-১ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল দিবাগত রাতে গাজীপুর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়িতে অভিযানে এসব উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১টার দিকে ধীরাশ্রমের যোগীতলা এলাকায় অভিযান চালায় র?্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ি...

ভুট্টাখেতে শিশুর মরদেহ, হত্যা সন্দেহ পরিবারের

১ মার্চ (রবিবার), ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে ভুট্টাখেতের পাস থেকে সিরাজুল আল সামস (৭) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসা-সংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজুল ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র...

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ৩

১ মার্চ (রবিবার), ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান চালায়।...

বান্দরবানে বিভিন্ন দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

১ মার্চ (রবিবার), ২০২৬

বান্দরবানে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার সকালে সংগঠনাটির জেলা কমিটির আয়োজনে সদরের একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ ও ভাইস চেয়ারম্যান পদ...

ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা, সরিষা খেতে মিললো কিশোরীর মরদেহ

১ মার্চ (রবিবার), ২০২৬

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দুটি আলাদা স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা বাড়িতে...

ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে- বাণিজ্যমন্ত্রী

১ মার্চ (রবিবার), ২০২৬

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেয়া হবে।...

সিরাজগঞ্জে সংঘর্ষে যুবকের মৃত্যু

১ মার্চ (রবিবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলম মৃত্যুবরণ করেন। তিনি একই উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার এ মৃত্যুতে পরিবার,...

সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

১ মার্চ (রবিবার), ২০২৬

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজীব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা দু’জনেই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে সোনাগাজী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দুপুরে কয়েকজন শ্রমিক সেপটিক ট্যাংকে নামার পর জমে থাকা...

পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

১ মার্চ (রবিবার), ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে আটক করেছে ২০ বিজিবি। শনিবার সকালে জয়পুরহাট বিজিবি’র একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে। আটককৃত মতিয়ার রহমান মিন্টু পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১...

চাটখিলে ডাকাতি করে ১১ লাখ টাকার মালামাল লুট

১ মার্চ (রবিবার), ২০২৬

চাটখিল পৌরসভাধীন ছয়ানী টবগা গ্রামের সাহেব বাড়িতে শুক্রবার তারাবির সময় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল কামরুল হোসেনের ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইলসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ তারেকুল কবির জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী ১০-১২ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে মহিলাদের হাত...