বাংলারজমিন

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

৭ মার্চ (শনিবার), ২০২৬

চট্টগ্রামে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেট এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি দু’জন হলেন- শাহাব উদ্দিন শাবু...

ফুলবাড়ী সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা জব্দ

৭ মার্চ (শনিবার), ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে। ভারতীয় এ সব জিরার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ নির্ধারণ করেছে বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নে...

উখিয়া-টেকনাফে দাগি অপরাধীদের তালিকা তৈরির নির্দেশ

৭ মার্চ (শনিবার), ২০২৬

দেশ জুড়ে হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই ও রাজনৈতিক অস্থিরতার কারণে সহিংস অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে জননিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাগি অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে সারা দেশে নতুন করে অপরাধীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

৭ মার্চ (শনিবার), ২০২৬

গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দু’জন আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল সড়কের পূবাইল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। নিহতারা...

সিরাজগঞ্জে মৃত ব্যক্তির পরিচয় চায় পুলিশ

৭ মার্চ (শনিবার), ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর চরাঞ্চলের ভুট্টা ক্ষেতে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ পাওয়া গেছে। সেই ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে কাজিপুর থানা পুলিশ। থানা সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রামে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর...

কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

৭ মার্চ (শনিবার), ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল অপহরণের শিকার হয়েছেন। এ সময় তার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ২

৭ মার্চ (শনিবার), ২০২৬

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে গিয়ে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন দুই কিশোর। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।আহতরা হলেন-...

নদীভাঙনে ছোট হয়ে যাচ্ছে কোম্পানীগঞ্জের মানচিত্র

৭ মার্চ (শনিবার), ২০২৬

নোয়াখালী কোম্পানীগঞ্জে বেসামাল বালু উত্তোলনকারী, বালু ব্যবসায়ী, বালু মহাল ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের দখলে উপজেলার উপকূলীয় অঞ্চলের ৫টি ইউনিয়ন। এসবের কারণে ব্যাপক হারে বেড়েছে নদীভাঙন। এতে ছোট হয়ে যাচ্ছে উপজেলার মানচিত্র। জানা যায়, উপজেলার দক্ষিণ অঞ্চলে নদীর তীরবর্তী অবৈধ বালু উত্তোলন ও বালুবাহী ভারী ট্রাকের অবাধ চলাচলে জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে...

সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

৭ মার্চ (শনিবার), ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. ফারুক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে সোনারগাঁ...

সদরপুরের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ

৭ মার্চ (শনিবার), ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে জাল সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে। সারা দেশে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা চালিয়ে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। গত ১লা মার্চ সংস্থাটি তাদের ওয়েব সাইটে এ সংক্রান্ত নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদন ...

মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা

ফেনীর সাড়ে ৩ লাখ প্রবাসী পরিবারে উৎকণ্ঠা

৭ মার্চ (শনিবার), ২০২৬

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বেড়েছে। ফলে ফেনী জেলার বহু পরিবার সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত-নির্ভর। এসব দেশে অর্ধকোটির বেশি বাংলাদেশি কর্মী অবস্থান করছেন। যুদ্ধ পরিস্থিতিতে সাইরেন, কঠোর নিরাপত্তা ও চলাচলে সতর্কতার কারণে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা...

শায়েস্তাগঞ্জে রমজানেও যানজটে নাকাল সাধারণ মানুষ

৭ মার্চ (শনিবার), ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজান মাসে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও মিশুকের অবাধ চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চলমান পরিস্থিতি সামাল দিতে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শহরের টমটম ও মিশুক নিয়ন্ত্রণের দাবি জানান ভুক্তভোগীরা। যদিও শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ বলছে, যানজট নিরসনে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরের বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। শহরের...

লালমোহনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

৭ মার্চ (শনিবার), ২০২৬

ভোলার লালমোহনে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. মহিম নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিম ওই ইউনিয়নের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার সকালে মহিম উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে...

মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

৭ মার্চ (শনিবার), ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমলাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নিলু মুন্সীর পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে...