যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের দাবি আজই বন্ধ হওয়া উচিত। এ খবর দিয়েছে বিবিসি।
এতে বলা হয়, বৃহস্পতিবার এক আকস্মিক ঘোষণায় মেলানিয়া কংগ্রেসে এপস্টেইনের যৌন পাচারের শিকারদের জন্য প্রকাশ্য শুনানির আহ্বান জানান। তিনি বলেন, ভুক্তভোগীদের শপথের অধীনে সাক্ষ্য দেয়ার সুযোগ দেয়া উচিত।
এপস্টেইন নাকি তার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দেন- অনলাইনে ছড়িয়ে পড়া এমন অভিযোগও নাকচ করে দেন মেলানিয়া। এসবকে তিনি ইচ্ছাকৃতভাবে সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা বলে উল্লেখ করেন।
মেলানিয়া জানান, ২০০০ সালে এপস্টেইনের সঙ্গে তার সংক্ষিপ্তভাবে পরিচয় হয়েছিল, তবে তিনি কখনোই তার অপরাধ সম্পর্কে কিছু জানতেন না। তিনি বলেন, আমি কখনোই এপস্টেইনের কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।
এছাড়া, এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গেও কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন মেলানিয়া। ২০০২ সালের একটি ইমেইল প্রসঙ্গে তিনি বলেন, সেটি ছিল কেবল সৌজন্যমূলক যোগাযোগ।
নিজের বক্তব্যে মেলানিয়া বলেন, প্রত্যেক নারী চাইলে প্রকাশ্যে তার গল্প বলার সুযোগ পাওয়া উচিত এবং সেই সাক্ষ্য কংগ্রেসের রেকর্ডে সংরক্ষিত হওয়া উচিত। তখনই আমরা সত্য জানতে পারব।

জনতা
২ মাস আগেএই এপস্টেইনের ফাইলগুলো ধামাচাপা দেয়ার জন্যই ট্রাম্প ভূয়া অভিযোগ তুলে বিশ্বকে অন্য দিকে মনোযোগ ফেরাতে ইরানে যুদ্ধ শুরু করেছে। এজন্যই পশ্চিমারা এই যুদ্ধে যোগ দিতে অসীকার করেছে।