হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত, ফের তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত, ফের তেলের দাম বৃদ্ধি

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে।

শুক্রবার ভোর পর্যন্ত এশীয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৮৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৭৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরান খুবই খারাপ কাজ করছে। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহার করতে জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি বা চার্জ আদায় না করতে।

অন্যদিকে, সৌদি আরবের তেল উৎপাদন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার কারণে দেশটির উৎপাদন দৈনিক প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। এছাড়া, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল পরিবহনও দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন