ন্যাশনস লীগে কে কোন গ্রুপে

ন্যাশনস লীগে কে কোন গ্রুপে

ফন্ট সাইজ:

অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬-২৭ মৌসুমের উয়েফা ন্যাশনস লীগের গ্রুপ পর্বের ড্র। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয় ড্র অনুষ্ঠান। ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে ৫৪টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে এ, বি, সি ও ডি চারটি ভিন্ন লীগে।
লীগ ‘এ’-এর তিন নম্বর গ্রুপে একে অপরের প্রতিপক্ষ হিসেবে আছে দুই জায়ান্ট স্পেন ও ইংল্যান্ড এবং ২০২৩-এর ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। লীগ বি থেকে এবার শীর্ষ স্তরে উঠে এসেছে ইংলিশ দল। অন্যদিকে, টানা দ্বিতীয় বছরের মতো একই গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করবে ফ্রান্স ও ইতালি। দুই নম্বর গ্রুপে জার্মানির সঙ্গে আছে সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডস। চার নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গী ডেনমার্ক, নরওয়ে এবং ওয়েলস।
ন্যাশনস লীগের পঞ্চম আসর চলবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৭-এর জুন পর্যন্ত। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি করে ম্যাচ খেলবে।


২০২৬-২৭ ন্যাশনস লীগের গ্রুপ বিন্যাস
লীগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যাইন্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লীগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যা ন্ড, সুইজারল্যাইন্ড, স্লোভেনিয়া, উত্তর মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যা ন্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যা ন্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্িড, বসনিয়া, রোমানিয়া, সুইডেন
লীগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যায়ন্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যাটন্ডস, মলডোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, লুক্সেমবার্গ/মাল্টা, অ্যান্ডোরা
গ্রুপ ডি২: লিথুনিয়া, আজারবাইজান, লিখটেনস্টাইন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন