গোয়াইনঘাটে কৃষকদের বীজ ও সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ-১ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষকে ৫ কেজি করে ১৫ হাজার কেজি আউশ ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি মোট ৬০ হাজার কেজি সার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিনামূল্যে সহায়তা প্রদান করা হচ্ছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন