ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু। তিনি আরও বলেন, গত ১৭ই মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে ৩২৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৯ শিশুর।
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
