মহম্মদপুরে পাচারের সময় ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মহম্মদপুরে পাচারের সময় ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুরের চর জাঙ্গালিয়া এলাকা থেকে তেল পাচারের সময় ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গাড়ির ড্রাইভার সোহরাব (৪৩)কে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে এ তেল জব্দ ও আটকের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এসআই রেজাউল কবির বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা যায়, একটি গাড়ি থেকে জ¦ালানি তেল পাচার হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে তেলবাহী একটি গাড়ি আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান ঘটনাস্থলে পৌঁছে এসব তেল জব্দ এবং ড্রাইভারকে আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ জানায়, গাড়িটি মহম্মদপুর বাজারের ব্যাবসায়ী বাবুল ট্রেডার্সের মালিক মো. বাবুল মোল্লার। মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান মানবজমিনকে বলেন, তেল জব্দের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন