নেত্রকোণায় বিআরটিসি ডিপো ম্যানেজারের অপসারণের দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় বিআরটিসি ডিপো ম্যানেজারের অপসারণের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এর দোতলা বাসের ডিপো ম্যানেজারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে নেত্রকোণা শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক ও ছাত্রসমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিআরটিসি’র বাসগুলোতে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত সময়সূচি না মানার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, ময়মনসিংহ ডিপোতে অনিয়ম ও দুর্নীতির কারণে সেবার মান দিন দিন অবনতি হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারের অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় যাত্রীসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন