অসম্ভব সমীকরণ মিলিয়ে কানাডাকে হারালো আমিরাত

অসম্ভব সমীকরণ মিলিয়ে কানাডাকে হারালো আমিরাত

ফন্ট সাইজ:

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ অবিশ্বাস্য এক জয় দেখলো ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ৪ ওভারে দরকার ছিল ৫৬ রান! এমন সমীকরণ মাথায় নিয়ে আরিয়ান শর্মা ও সোহাইব খানের বিধ্বংসী জুটিতে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের নাটকীয় জয় ছিনিয়ে নিলো মরুদেশটি।
আরব আমিরাতের জয়ের নায়ক আরিয়ান শর্মা ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া সোহাইব খান ২৯ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলে জয়ের ঠিক আগমুহূর্তে আউট হন। এর আগে বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে কানাডাকে ১৫০ রানে আটকে দেন ম্যাচসেরা জুনায়েদ সিদ্দিকী। কানাডার পক্ষে হার্শ ঠাকের সর্বোচ্চ ৫০ রান করেন। এই জয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইলো আমিরাত, অন্যদিকে বিদায়ের শঙ্কায় কানাডা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন