যুদ্ধ বিরতির খবরে বিজয় উৎসব শুরু হয়েছে ইরানে। দলে দলে মানুষ রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে জড়ো হয়ে বিজয় উদযাপন করছেন। ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ বাহিনীর মধ্যে ধ্বংসাত্বক যুদ্ধ শুরু হয়। মঙ্গলবার রাতে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ইরানের মানুষ ব্যাপকহারে রাস্তায় নেমে আসে। তারা এটাকে বিশাল বিজয় হিসেবে দেখছে। এই বিজয় এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্প আল্টিমেটাম দিয়েছিলেন, মঙ্গলবার রাতে তিনি একটি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিবেন। ট্রাম্প শেষ অব্দি ইরানের ১০ দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি তার আল্টিমেটাম শেষ হওয়ার ২ ঘন্টা আগেই যুদ্ধ থামাতে রাজি হন। ইরানের সরকারি কর্মকর্তা বলেন, এটা ইরানের বিজয়। কারণ যুদ্ধ শেষ হচ্ছে ইরানের শর্ত মোতাবেক।
ইরানে বিজয় উৎসব
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ১২ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

শেখ ফরিদ
২ মাস আগেএখানে আনন্দিত হওয়ার কিছুই নেই।ইরানকে বলছি খুবই সতর্ক থাকতে হবে ! নতুবা পস্তাতে হবে এমেরিকার একটাও নেতা মারা যায়নি। ট্রাম্প হলো শুধু ট্রাম্প না এই গুপ্ত ঘাতকেরা মুসল মানদের দেখতে পারে না তার কারন মুসলমানরা সত্য কথা বলে। আল্লাহর উপর ভরসা রাখুন জয় ইরানের হবে, ইনশাআল্লাহ! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ !!!