রাজধানীতে হোটেলের সিঁড়িতে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীতে হোটেলের সিঁড়িতে পড়ে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর মতিঝিল গ্রীনল্যান্ড হোটেলে সিঁড়ি দিয়ে উঠার সময় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইমরান। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনার খান জাহান আলী ক্যান্টনমেন্ট এলাকার মৃত জলিল মোড়লের ছেলে নিহত ইমরান।
হাসপাতালে নিয়ে আসা ওই হোটেল কর্মচারী মো. জাহিদ বলেন, নিহত ইমরান গতকাল আমাদের হোটেলে উঠেন। তিনি আজ সকাল সাড়ে সাতটার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি বলেন, জানতে পেরেছি নিহত ইমরান গতকাল গ্রিনল্যান্ড হোটেলে তিনি ওঠেন আজ সকাল সাড়ে সাতটার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার কাছে থেকে নগদ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন