নারী লীগে অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী

নারী লীগে অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী

ফন্ট সাইজ:

নারী লীগে শিরোপা জিততে রাজশাহী স্টার্সের প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র। তবে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ৩-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি। মেয়েদের লীগে ১০ ম্যাচের ১০টিতেই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা।

আজ শেষ রাউন্ডের খেলা শুরু হয় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। ৫টি ম্যাচের প্রথমটি বাদে বাকিগুলো ছিল স্রেফ নিয়মরক্ষার। বিরতির আগ পর্যন্ত জালের দেখা পাননি ঋতুপর্ণারা। মাঠে ফিরে ডেডলক ভাঙে রাজশাহী। ৪৭তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির পাস থেকে দলকে এগিয়ে দেন আলপি আক্তার। ৫৮তম মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে দারুণ এক ভলিতে ব্যবধান বাড়ান শাহেদা আক্তার রিপা। ৮৭তম মিনিটে শেষ গোলটি করেন ঋতুপর্ণা নিজে।

মেয়েদের লীগে প্রথমবার অংশ নিয়ে প্রথমারই পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে প্রথমবারই শিরোপা জিতলো রাজশাহী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন