প্রতিদিনই হাম উপসর্গের আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ১০ জন মারা গেছেন। গত ২৪ দিনে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ১২৮ জন। এছাড়া, নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ২২৪ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের প্রাদুর্ভাবের মধ্যে ২৪ ঘণ্টায় ২২৪ জন আক্রান্ত । এছাড়া, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন এবং সন্দেহজনক হামে মারা গেছেন ১০ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৮ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১২৮ জন মারা গেছেন। নিশ্চিত মৃত্যু হয়েছে ২১ জন।
হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৫ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
