তাপপ্রবাহ : আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না

তাপপ্রবাহ : আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না

ফন্ট সাইজ:

বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনাকালীন সময়ে পোশাক পরিধান নিয়ে নির্দেশনা নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারকরা কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। সেক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই। অন্যদিকে আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

এ নির্দেশনা ৭ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন