জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন

জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন

ফন্ট সাইজ:

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।

বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলু’র স্ত্রী।

এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে গত সোমবার তাকে ভোলার আদালতে প্রেরণ করা হয়। 

ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, ‘গত রোববার রাতে ওই নারীকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি।’

মোঃ আতাউর রহমান

২ মাস আগে

শেখ হাসিনারতো যাওয়ার জায়গা ছিল এবং সে ভাবে তাকে রেসকিউ করে ভারত নিয়ে গিয়েছিল। নতুন কোন ফ্যাসিষ্টকে ভারত বা অন্য কেউ রেসকিউ করবে সে সম্ভাবনা সূদুর পরাহত।

Maksudur Rahman

২ মাস আগে

আরেক স্বৈরাচারের প্রতিধ্বনি...

Abdul Matin Sikder

২ মাস আগে

ফেসবুকে মিথ্যা ফটোকার্ট বানিয়ে মিথ্যা বানোয়াট খবর ছড়িয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় এরাই হচ্ছে হাসিনার মতো বর্তমান সময়ের দেশোদ্রোহী ভয়ানক রাক্ষসের জাত। এরা হাসিনার মতোই ভারতের সহায়তায় এদেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখলে নিয়ে আবার সেই অবৈধ ফ্যাসিবাদ কায়েম করতে চায়। দির্ঘ ১৮ মাসের লুটতরাজ মববাজী, নারীবাজীর অস্থায়ী সরকার চালিয়ে নতুন ফ্যাসিবাদী কারবার করেও জামাতী গুপ্তলীগারদের আজন্মের ক্ষুধা মিটে নাই। অবৈধ রাষ্ট্রক্ষমতার লোভে এরা জনগনের সরকারকে বেকায়দায় ফেলে দেশকে অস্থিতিশীল করে হাসিনার মতো একই পন্থায় ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। তবে অত্যন্ত খুশির খবর যে, এমনি একজন জামাতী গুপ্তলীগের ডাইনী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে ১ম অন্তত আইনের আওতায় এসেছে আলহামদুলিল্লাহ্, সরকার ও পুলিশকে অসংখ্য ধন্যবাদ। শেষকথা হচ্ছে রাষ্ট্রবিরোধী আটকের অভিযান আরো বেশী জোরদার করতে হবে।

আমজনতা

২ মাস আগে

গুপ্তলীগ নাকি উন্মুক্তলীগ কারা সেটা জাতি জানে। গত পরশুই তো ওপার থেকে বয়ান ভেসে এলো..... লীগের ভোট কার ঝুলিতে গিয়েছে। ভালো; কায়দাকানুন সেই আগের মতোই, শুধু প্যাকেটের কালার ভিন্ন। শহীদ জিয়া আর দেশনেত্রীর দলটা এমন অধঃপতনে যাবে তা স্বপ্নেও কল্পনা করিনি।

Shah Alam Bhuiyan.

২ মাস আগে

এটা কি আর এক স্বৈরাচারের প্রতিধ্বনি?

REZA

২ মাস আগে

IS ANY ONE CAN SAY WHY BACKSIDE IS BURNING.

হেদায়েত উল্লাহ

২ মাস আগে

আটককৃত ব্যাক্তি রাজনৈতিক কর্মী হলে এক আচরন আর সাধারণ নাগরিক হলে আরেক আচরন, বিষয়টা এমন কিনা।

মন্তব্য করুন