প্রিমিয়ার লীগে ফেরার পথে কভেন্ট্রি

প্রিমিয়ার লীগে ফেরার পথে কভেন্ট্রি

ফন্ট সাইজ:

দীর্ঘ আড়াই দশকের আক্ষেপ ফুরোনোর অপেক্ষায় কভেন্ট্রি সিটি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘চ্যাম্পিয়নশিপ’-এ দাপট বজায় রেখে প্রিমিয়ার লীগে ফেরার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি। গতকাল রাতে অন্যতম হাল সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করে টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করেছে কভেন্ট্রি। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। লীগের বাকি ম্যাচগুলো থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই নিশ্চিত হবে তাদের প্রিমিয়ার লীগ যাত্রা। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর ইংলিশ ফুটবলের অভিজাত আঙিনায় ফেরার স্বপ্ন পূরণ হবে দলটির। অন্যদিকে, ড্র করলেও হাল সিটি পঞ্চম স্থানে থেকে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে।

দিনের অন্য ম্যাচে বার্মিংহাম সিটিকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইপসউইচ টাউন। ক্যাসি ম্যাকাটিয়ারের জয়সূচক গোলটি তাদের সরাসরি পদোন্নতির পথে এগিয়ে দিয়েছে। এদিকে, মিলওয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে ইপসউইচের কাজ আরও সহজ করে দিয়েছে নরউইচ সিটি।

টেবিলের অন্যপ্রান্তে, ৭৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ রয় হজসনের অধীনে টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রিস্টল সিটি। তবে অবনমন অঞ্চলে লড়াই তীব্রতর হচ্ছে। ১০ জনের দল নিয়ে অক্সফোর্ডের বিপক্ষে ড্র করে টিকে থাকার আশা জিইয়ে রেখেছে পোর্টসমাউথ। অন্যদিকে, আর্থিক অনিয়মে পয়েন্ট হারিয়ে ইতোমধ্যে অবনমন নিশ্চিত হয়েছে শেফিল্ড ওয়েডনেসডের। লেস্টার সিটিও বর্তমানে টেবিলের তলানিতে ধুঁকছে।


BAD MOUTH

২ মাস আগে

ginger merchants do not need shipping info.

মন্তব্য করুন