কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন হাসিনা

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন হাসিনা

ফন্ট সাইজ:

বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত। এখানেই তিনি আছেন। এখানেই থাকতে চান। এমনকি এটাও বলেছেন, মরলে মরবো ভারতেই। তাই তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গেছে। অন্তর্বর্তী জমানায় হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় দূতিয়ালীতে এমনই একটা সিদ্ধান্ত হয়েছিল । কিন্তু হাসিনা বেঁকে বসেন। বলেন, আমি এখানেই থাকবো। হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে যখন চাপ বাড়ছিল তখনই তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে তখনই ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে। কারণ জোর করে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। এখন অবশ্য হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নির্বাচনি রেসে সামিল করার জন্য তারা নানাভাবেই চেষ্টা চালিয়েছিল। তখন আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেয়া যায় কিনা তা নিয়ে পর্দার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়। কিন্তু হাসিনা তাতে সম্মতি দেননি। এক পর্যায়ে সাবের হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে নেয়া হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন। শেখ হাসিনা এতেও সাঁয় দেননি।


ভারতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। তখনই তাদের তরফে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়। এরপরের ঘটনা সবার জানা। নির্বাচনের পর হিসাব-নিকেশ পাল্টে গেছে। পরিস্থিতি এখন উল্টো স্রোতে। দূরের একটি দেশও নতুন সমীকরণে যুক্ত হয়েছে। ঢাকা-দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হতে চলেছে। কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। দু’দেশের তরফেই সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার তাগিদ লক্ষ করা যাচ্ছে। ভিসা প্রক্রিয়া ফের স্বাভাবিক হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নয়। সূত্রগুলো বলছে, এ ব্যাপারে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে রেখে কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা চালুর ব্যাপারে আগ্রহ দেখায়নি। ২০২৪ এর ৫ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে চালু আছে।


(কপিরাইটের আওতাভুক্ত থাকায় কপি করা যাবে না)

নবীন

২ মাস আগে

জাহান্নামে পাঠান

তাহসিন

২ মাস আগে

ভারতের অনাপত্তি নিয়ে নির্বাচন হইছে??
স্টুপিড ট্যাব্লয়েড সেনসেশনালাইজেশন।

শেখ হাসিনার দেশ কেযাহা দিয়া গেছে ১০০ বছর পর ও কথা বলবে

২ মাস আগে

শেখ হাসিনা হয় তো বেছে থাকবেনা ১০০ বছর তার কথা গুলা বলবে ৫৬০ টা মসজিদ নেয়ায় অন্যায় থাকবে এখন যারা আছেন তারা কি করেন তাহা দেখে মানুষ হাছিনা কি চিলো বিচার করবে

এস এম রফিকুল ইসলাম সাব্বির

২ মাস আগে

শেখ হাসিনা'র অপকর্মের অভাব নাই দেশে থাকলে অপকর্মের কারণে যে শাস্তি হতো তা দেশের মানুষ দেখতো, দল বেঁচে থাকতো । শেখ হাসিনা বিকল্প নেতা তৈরী করে নাই । নিজের ছেলে-মেয়ে, নিকট আত্মীয় কেউ নেতৃত্ব দিবার মতো গড়ে উঠেনাই , নেতৃত্ব দিবার মতো যারা ছিল তাদের শেখ হাসিনা নিজেই দূরে সরিয়ে রেখেছে , এরপর যারা ছিল তারা এতবেশী লুটপাটে ব্যাস্ত ছিল, দলের কল্যানের দিকে তাকান নাই । যার জন্য মসজিদের খতিব সহ মাঠ কর্মী ছাড়া সব পালিয়েছে । এখন প্রশ্ন যে প্রথম সারির নেতারা যে পরিমাণ লুটপাট করছে, তাতে তারা বিদেশে এসির মধ্যে খুব ভালো আছেন মাঝে মধ্যে বিশেষ দিন গুলিতে সাধারণ কর্মী দের মাঠে নামতে তারা নেমে পাবলিকের উত্তম মাধ্যম খেয়ে জেলে যায় , তারপর যার ক্ষমতা আছে সে বিএনপির সাথে আতাত করে বের হয় না হয় জেলে থাকে । এমতাবস্থায় নেতারা দেশে এসে পূর্বের মত লুটপাট করতে পারবেনা বরং লুটপাট এর টাকা দেশে এনে খরচ করে দলের কাজ করতে হবে , দেশে আসার সঙ্গে সঙ্গে প্রথমে জেলে যেতে হবে । টাকা খরচ করে আবার দল দাঁড়া করতে হবে তাহলে তো লুটপাটই করতোনা । এখন বলুনতো আওয়ামী লীগ কি ভাবে বলিয়ান হবে ?

নাম প্রকাশে অনিচ্ছুক

২ মাস আগে

হাতি যদি কাদায় পরে চামচিকাও ---

Emdadul

২ মাস আগে

Hasina, tumi varote e thako . Modi jodio agamite khomotai asbe na , kono somossa nei . Kongres tomake sho sommane Bangladeshe pathabe . Amora Bangladesh e Noton vabe awmelig ke gore tolar bebostha korchi

„„„„

২ মাস আগে

আমরা আপনারা যে যাই বলি না কেন, ইাতহাস ইতিহাসের গতিতে চলবে জাতীর জনক বঙ্গবন্ধু ৭১ এর চেতনার যে বীজ বপন করে গেছেন সেই বীজ একদিন গাছ হবে আবার সেই গাছ হতে ফল হবে এটাই স্বাভাবিক আপনি আমরা কেউই থামিয়ে রাখা সম্ভব নয় , আর এটা হচ্ছে ইতিহাসের চরম সত্য যা অস্বীকার করার উপায় নেই ।

Bob

২ মাস আগে

Hasina is a shameless and a cruel dictator. She is now 80+ years of age. So when the current BNP (another bunch of thieves) finish their term Hasina will be 85 years old and her political career will be over.

Forhad Hossain

২ মাস আগে

এসব বেহুদা কল্পকাহিনি! আওয়ামী লীগ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যথা সময়ে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে। যে দলের রয়েছে কোটি কোটি কর্মী সমর্থক এবং ভোটার।

pipilika

২ মাস আগে

স্বামী-শশুরের ভিটা মাটি ছেড়ে উনার অন্য কোথাও যাওয়া ঠিক হবে না।

Md Neamul Karim

২ মাস আগে

ভিটেমাটি ছেড়ে কেউ কি অন্য দেশে যেতে চায়?!!

Anwarul Azam

২ মাস আগে

গাছ এক সময় শক্তি হারিয়ে ফেলে। ফুল ফল কিছুই দিতে পারে না।

Mahmud

২ মাস আগে

আপোষহীন নেত্রী। মরে গেলেও দেশ ছেড়ে যাবে না।

Hedayetullah

২ মাস আগে

শেখ হাসিনা পতিভক্তি মহিলা। তাই স্বামীর ভিটা ছেড়ে অন্য কোথাও যেতে রাজী নন।

শাহ্ আলম মানিক

২ মাস আগে

ভারতের নাগরিক ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই।।
অতএব তিনি ভারতেই থাকবে।।।

হোসেন

২ মাস আগে

একেই বলে দেশপ্রেম। মরলে নিজ দেশেই মরবো 🤔🤔🤔🤔

MD Khan

২ মাস আগে

হাসিনাই ঠিক আছে। তার সিদ্ধান্তই সঠিক। কারণ, তার বাবা দেবদাস চক্রবর্তী ভারতেরই নাগরিক। এখন সে তার পিতৃভূমিতে ফেরত গেছে।

Mohsin

২ মাস আগে

শেখ হাসিনা কে কাতর আশ্রয় দিবে এটা কোনো নির্ভর যোগ্য সুত্রে পাওয়া খবর নয়,উনাকে কাতর কেন,মিডলইস্টের কোনো দেশেই রাখতে আগ্রহী নয় শেখ হাসিনার জন্য নিরাপদ দেশ হলো উনার বাপ-দাদার দেশ ভারত এবং এদেশে বসেই বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে স্বচ্ছন্দে অপতৎপরতা চালাতে পারবে।

রুহুল আমীন যাক্কার

২ মাস আগে

সঠিক বলেছেন। ধন্যবাদ।

মন্তব্য করুন