বিবিসির রিপোর্ট

ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ

ফন্ট সাইজ:

দিল্লির কাছে বাংলাদেশের এই নির্বাচন ব্যক্তিত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থিতিশীলতার প্রশ্নে। নীতিনির্ধারকরা বোঝেন, ঢাকায় যে-ই সরকার গঠন করুক না কেন, ভারতের বিষয়টি উপেক্ষা করার সুযোগ তাদের নেই। ভৌগোলিক বাস্তবতা, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং যৌথ নিরাপত্তা হুমকি- এই দুই প্রতিবেশীকে কঠিন বাস্তবতায় একসঙ্গে বেঁধে রেখেছে। তবে দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি এবং নির্বাসনে থেকে তার রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে সূক্ষ্ম ও জটিল করে তুলতে পারে, যা সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে কঠিন করে দিতে পারে। পুরোনো স্বস্তিদায়ক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা নয়, ভারতের কাছে এই ভোট মূলত ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং আরও কৌশলগত বিচ্যুতি ঠেকানোর বিষয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন