দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের ব্যাংকিং খাতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।’
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ঋণখেলাপির তালিকাও সংসদে উপস্থাপন করেন।
শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় রয়েছে-এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে
স্টাফ রিপোটার
অনলাইন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ৫ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মোঃ মনির হোসেন হাজরা
২ মাস আগেসাধারণ মানুষের আমানতের টাকা, ঋণ নিয়ে যারা ঋণ পরিশোধ করে না । তারা এ দেশের শত্রু জনগণের শত্রু। তাদেরকে আইনের আওতায় এনে স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ মানুষের আমানতের টাকা পরিশোধ করতে হবে। ঋণ খেলাপিরা সরকারি কোন পদে অংশগ্রহণ করতে না পারে , আইন করতে হবে। ঋণ খেলাপিদেরকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে ভবিষ্যতে সাধারণ মানুষের আমানতের টাকা খেয়ানত করতে না পারে।