সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক যিশু তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। পরে রাত সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’
বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ সাংবাদিকদের বলেন, ‘রোববারের মতো সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে ফ্লাইটের কোনো ব্যাঘাত হয়নি।’
সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ৯ঃ২৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
