৪টি আসনেই বিএনপির জয় জয়কার

কক্সবাজার

৪টি আসনেই বিএনপির জয় জয়কার

ফন্ট সাইজ:

গত ২৭ জানুয়ারি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা মিলেছে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে। কক্সবাজারের ৪টি নির্বাচনী আসনেই জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। ২৭ জানুয়ারীর প্রতিবেদনে বলা হয়েছিল “কক্সবাজারের ৪ টি আসনেই সুবিধাজনক অবস্থানে বিএনপি।

অনেক জল্পনা কল্পনা আর রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে রাতে ঘোষিত হয় ফলাফলে কক্সবাজার (১) চকরিয়া পেকুয়া আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার (২) মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার (৩) কক্সবাজার সদর রামু আসনে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার (৪) আসনে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন।

নির্বাচিত ৪ জনেই চারটি আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। সালাহউদ্দিন আহমেদ যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। শাহজাহান চৌধুরী হুইপ ছিলেন। এবারও দুজনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করেন দুই নির্বাচনী এলাকার জনগণ।

محمد ترىترى

৫ মাস আগে

Tara

জাহিদ চৌধুরী

৫ মাস আগে

অভিনন্দন নির্বাচিতদের আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচিত এলাকায় প্রতিশ্রুতি মোতাবেক জনবান্ধব কাজ করবেন 👌👍

মন্তব্য করুন