রাহুলের মৃত্যুতে দু’দফায় এফআইআর

রাহুলের মৃত্যুতে দু’দফায় এফআইআর

ফন্ট সাইজ:

জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য ও বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই ঘটনায় দু’দফায় এফআইআর দায়ের করা হয়েছে।
শনিবার প্রথমে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তালসারি থানায় গিয়ে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা প্রসেনজিৎ।
দায়ের করা এফআইআর-এ প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার, পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়সহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করা হচ্ছিল, যা সংশ্লিষ্টদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এরই ফলস্বরূপ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ঘটনার পর অভিযুক্তরা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে এফআইআর-এ।
এর আগে , ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান । সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন