রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা তাকে এ জিজ্ঞাসাবাদ করবে।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এদিকে, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৯শে এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
