হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

ফন্ট সাইজ:

দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেয়া হবে। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

যে ৩০ উপজেলায় দেয়া হচ্ছে টিকা-

প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলা হলো—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর।

আগামী ২৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। আর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন