অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতে যে নির্বাচন হয়েছে, যে কোনো মানদণ্ডে এটা একটা ভালো আর গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতিকে আমরা যে ওয়াদা দিয়েছি সেটি আমটা পালন করতে পেরেছি বলে আমরা মনে করি। আজ সন্ধ্যায় নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা আশা করেছিলাম একটা উৎসবমুখর পরিবেশে একদম নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেবো। বেশ ভালো নির্বাচন হিসেবে এটাকে গণ্য করা যায়।
নাসিরুদ্দিন বলেন, কিছু ক্রুটি বিচ্যুতি থাকবে। এটা ১৮ কোটি মানুষের দেশ। ২৫৪ মিলিয়ন ব্যালট আমাদের ছাপাতে হয়েছে। সাড়ে ১৭ লক্ষ লোক কাজ করেছে। এদের কোঅর্ডিনেট করে সুন্দর একটা নির্বাচন আয়োজন করতে পেরেছি। আমি বলবো না একদম পারফেক্ট নির্বাচন হয়েছে। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি আমেরিকার নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন। সবখানে কিছু সমস্যা থাকে।
ভোট গণনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমরা লুকোচুরিতে বিশ্বাস করিনা। সাংবাদিকরা আমাদের সিসি ক্যামেরা। সাংবাদিকদের মাধ্যমে আমরা দেখাতে চাই। আমাদের মধ্যে লুকোচুরি নেই। এখানে অন্যকোনো কারসাজি, উদ্দেশ্য নেই। এখন আমরা যোগবিয়োগ করে যে রেজাল্ট আমরা পাবো সেটা আমরা ঘোষণা করবো। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর করে যে রেজাল্ট দেবেন সেটাই আমরা প্রকাশ করবো। আপনারা সারারাত থাকেন, বসে থাকুন। আপনারা দেখে যান।

Ashraful Alam
৫ মাস আগেআরেকটি ফখরুদ্দিন ও মাইনুল মার্কা নির্বাচন করে বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। এর ফল আপনি ও ভোগ করবেন।