হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।
এর আগে, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়- যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়; তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো “সম্পূর্ণ ধ্বংস” করে দেয়া হবে। এরপর অবশ্য হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাম্প।
ইরানের সঙ্গে ‘বেশ ভালোভাবে আলোচনা চলছে’ বলে দাবি করার পর গত ২৭শে মার্চ তিনি সময়সীমা বৃদ্ধি করার ঘোষণা দেন। সময় বাড়িয়ে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, এই মর্মে জানানো যাচ্ছে, ইরান সরকারের অনুরোধক্রমে আমি জ্বালানি স্থাপনা ধ্বংসের সময় ১০ দিনের জন্য স্থগিত করছি। সোমবার, ৬ এপ্রিল ২০২৬, রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত এ সময়সীমা বহাল থাকবে

মোঃ মাহবুবুল হক
২ মাস আগেমহান আমেরিকানদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। বিশেষ করে আব্রাহাম লিংকন ও লুথার কিং কে কিন্তু মিস্টার ট্রাম্প ,যা শুরু করছেন,তা আমেরিকার জন্য হিতে বিপরীত হবে ।শক্তি দিয়ে সব জয় যেমন সম্ভব নয়,তেমনি সবাই ভয় পায় না।বিশ্বময় আমেরিকার প্রতি মানুষের অশ্রদ্ধার উৎস নিয়ে ,তাদের স্বীয় কল্যাণে ভাবনা বিন্যস্ত করা অত্যাবশক।
ধন্যবাদ ।
আল্লাহ পৃথিবী মঙ্গল করুন ।