শানাকার নতুন রেকর্ড, ওমানের নাদিমের ইতিহাস

শানাকার নতুন রেকর্ড, ওমানের নাদিমের ইতিহাস

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে অনুমিত ফলই উপহার দিলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ১০৫ রানের জয়ে সুপার এইটের পথ আরও পরিষ্কার করলো এবারে সহ-আয়োজকরা। দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডে গতকাল নিজেকেই ছাড়িয়ে যান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নিজেদের ইনিংসের শেষ দিকে ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ফিফটির রেকর্ড নিজের নামে লিখেন ওমানের মোহাম্মদ নাদিম।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২২৫ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। সীমিত সংস্করণের বিশ্বকাপে লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। রান তাড়ায় ৯ উইকেটে ১২০ রানে থামে ওমান। প্রথম ইনিংসে পাঁচে নেমে ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ফিফটি পূরণ করেন শানাকা। টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কার দ্রুততম ফিফটির রেকর্ড এটি। আগের রেকর্ডটিও ছিল তারই। ২০২০-এ পুনেতে ভারতের বিপক্ষে ফিফটি করতে এক বল বেশি খেলেন শানাকা। এর আগে শ্রীলঙ্কার হয়ে ঝড়ো ব্যাট চালান কুশল মেন্ডিস ও পবন রত্নায়েকে। ওয়ান ডাউনে নামা কুশল আউট হন ৪৫ বলে ৬১ রানের ইনিংসে। ব্যাট হাতে ঝড় তোলেন পবন। ২৮ বলে ৮ চার ও ১ ছক্কায় তিনি থামেন ৬০ রানে।
রান তাড়ায় ওমানের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পারেন কেবল মোহাম্মদ নাইম ও ওয়াসিম আলী। বড় হারের ম্যাচে পাল্লেকেলেতে ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন নাদিম। ৪৩ বছর ১৬১ দিন বয়সে ফিফটি স্পর্শ করেন তিনি, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই বয়োজ্যেষ্ঠ ফিফটির মালিক। আগের রেকর্ডটি যার, এদিন মাঠে ছিলেন তিনিও। তিনি লঙ্কানদের বর্তমান কোচ সনাৎ জয়সুরিয়া। ২০০৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করার দিন জয়সুরিয়ার বয়স ছিল ৩৯ বছর ৩৪৫ দিন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন