কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি উল্টে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্রী। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান হোসাইন (১০) আমানগন্ডা গ্রামের প্রবাসী আবুল হাশেমের ছেলে। আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণির ছাত্রী তানিসা আক্তার (১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জিহান ও ছাত্রী তানিসা বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহান নিহত হয়। পরে গুরুতর আহত তানিসাকে উদ্ধার করে শেষে হাসপাতালে নিয়ে যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
