জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, জয়পুরহাট জেলায় মেডিকেল কলেজ তৈরির মতো সব ধরনের অবকাঠামো রয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য কাজ শুরু করা হবে। করোনার পর এ বছর এই সময়ে জেলাগুলোতে হামের প্রাদুভার্ব ঘটছে। এ ব্যাপারে ডাক্তারদের সর্বদা সতর্ক থাকতে হবে। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী শনিবার সকাল ৯টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতাল, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিক, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলোতে যেন রোগীরা ভালো সেবা পায়, সে ব্যাপারে ডাক্তারদের আরও মনোযোগী হয়ে দায়িত্ব পালন করতে হবে। সভায় আলোচনা হয় জয়পুরহাটে অবকাঠামোগত সকল সুবিধা আছে, তাই এখানে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ তৈরি করা হবে। এ ছাড়া, হাসপাতালের আইসিইউ ইউনিট, সিটি স্ক্যান, ডায়ালাইসিস মেশিনগুলো টেকনিশিয়ানের অভাবে পড়ে আছে। খুব শিগগিরই দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দিয়ে সেগুলো চালু করা হবে। পরে মন্ত্রী জয়পুরহাট সার্কিট হাউজ অডিটরিয়ামে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেন। বেলা সাড়ে ১২টায় তিনি জেলা খাদ্যগুদাম পরিদর্শন করেন। খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি জেলার সকল খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিবনিময় সভা করেন। সভায় জয়পুরহাট খাদ্যে উদ্বৃত্ত জেলা হওয়ায় নতুন করে সাইলো বা খাদ্যগুদাম নির্মাণ করার জন্য জায়গা নির্বাচনের জন্য সকলকে নির্দেশ দেন। এরপর মন্ত্রী দুপুরে জয়পুরহাট চিনিকল মিলনায়তনে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জয়পুরহাট প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
