মৌলভীবাজারের কমলগঞ্জে হামে আক্রান্ত হয়েছেন রূপজান বিবি নামে এক বৃদ্ধা। পরে চিকিৎসা নিয়ে শনিবার বাড়ি ফিরেছেন তিনি। হামে আক্রান্ত ওই বৃদ্ধা উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বাসিন্দা। তিনি গত এক সপ্তাহ ধরে ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসাকালীন আইসোলেশনে ছিলেন। হামে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন খবর শনিবার সকালে চাউর হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে খোঁজখবর নিতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে দুপুর ১২টার মধ্যেই রোগীকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। দুপুরে আলাপকালে এক কর্মকর্তা বিষয়টি হাইলাইট না করার অনুরোধ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল হক ভূঁইয়া হামে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসায় অনেকটা সুস্থ আছেন। এর বাহিরে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি।
কমলগঞ্জে হামে আক্রান্ত হলেন বৃদ্ধা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
