কমলগঞ্জে মজুত করা ডিজেল জব্দ

কমলগঞ্জে মজুত করা ডিজেল জব্দ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বাজারে হিরণ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের সূত্রে জানা যায়, গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে হিরণ এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুত রাখা প্রায় ১৬০০ লিটার (৮ ড্রাম) ডিজেল জব্দ করা হয়। অভিযানকালে ৮টি ড্রামে সংরক্ষিত এসব ডিজেল পাওয়া যায়। তবে হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন- জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন