সিলেটে ৩ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮৩ জনের

ফন্ট সাইজ:

জানুয়ারি-ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট বিভাগে ঈদযাত্রায় ১০ জন নিহত হয়েছেন। ২০২৬ সালে জানুয়ারি-মার্চ এই তিন মাসে ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত, সুনামগঞ্জ জেলা ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজার জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মোটরসাইকেলচালক ও আরোহী। এ সময় ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত, সিএনজি ও লেগুনায় ১৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২১টি সড়ক দুর্ঘটনায় ২১ জন পথচারী নিহত হয়েছেন। মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন