ঢাকার নবাবগঞ্জের কোঠাবাড়ি চক থেকে শাহেদ আলী (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহেদ আলী উপজেলার বালুরচর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চকে কাজ করতে আসা কৃষকরা ওই বৃদ্ধকে রাস্তার পাশে বসে থাকতে দেখেন। পরে দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবার জানান, শাহেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৮শে মার্চ তিনি বাসা থেকে অসুস্থ অবস্থায় বের হয়েছিলেন। এ কয়দিন তিনি নিখোঁজ ছিলেন। নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানানÑ অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
