পৌরসভায় উন্নীত হচ্ছে জাফলং প্রশংসায় ভাসছেন ম্যাজিকম্যান আরিফ

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ২৫শে মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে এই চিঠি দেয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আধা সরকারি পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জাফলংয়ের সকল পরিসংখ্যান জানাতে জেলা প্রশাসনকে পরিপত্র জারি করা হয়েছে।

গোয়াইনঘাটের প্রথম পৌরসভা হচ্ছে জাফলংয়ে এমন সংবাদ ও স্থানীয় এমপি’র প্রেরিত ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এদিকে জাফলংকে পৌরসভায় উন্নীতকরণের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগে পত্র প্রেরণে প্রশংসায় ভাসছেন সরকারের শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সিলেট জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ান বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আমাদের অভিভাবক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সারা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করেছেন।

মুক্তিযোদ্ধা দল পূর্ব জাফলং ইউনিয়নের সভাপতি মো. শুক্কুর আলী জানান, জাফলং পৌরসভা উন্নীতকরণে সরকারের নীতিগত সিদ্ধান্তকে সুস্বাগত জানাচ্ছি। পৌরসভা হলে স্থানীয় জনসাধারণের নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন বাস্তবায়িত হবে। এমন উদ্যোগ নেয়ায় আমাদের এমপি আরিফুল হক চৌধুরী এমপি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাফলংয়ের মতো ভবিষ্যতে গোয়াইনঘাট জৈন্তাপুরেও পৌরসভা স্থাপনে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিবেন এমনটা প্রত্যাশা করি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন