খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

ফন্ট সাইজ:

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় প্রাইভেটকারটি শনাক্ত করেছে পুলিশ। তবে চালক এখনও পলাতক রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে চালক পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন