কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

ফন্ট সাইজ:

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকারের (বিএনপি) প্যানেল ১৫টির মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে।? বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত) এবং মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক এবং জামান’ পরিষদ। বিএনপি ও জামায়াতের প্যানেলের অন্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), এডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার এডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)। উল্লেখ্য, (বিএনপি ও জামায়াত) প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।

কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি। এ ছাড়া নিরপক্ষের ব্যানারে করা আওয়ামী লীগের প্যানেলের শুধুমাত্র সহ-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দু’টি পদে জয় লাভ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াতের প্যানেলের আবুল হাসনাত হিমেল (বি, এডভোকেট বেলাল হোসেন (জামায়াত), এডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), এডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও এডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয় লাভ করেন।

এবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছিল ১২৫৩ ভোট। বৃহস্পতিবার সারা রাতব্যাপী চলে ভোট গণনা। শুক্রবার সকাল ১১টায় ফলাফল প্রকাশ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন