চকরিয়ায় চিংড়ি ঘের থেকে মালিকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের বড় ডুমখালি ঘোনা এলাকার চিংড়ি ঘের থেকে মো. মনজুর আলম কালু (৫৫) নামে ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে চকরিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। কালু ওই এলাকার জাফর আলমের ছেলে। জানা যায়, কালুর চিংড়ি ঘের নিয়ে অন্য একজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে সালিশি বৈঠকের কথা ছিল পরদিন। তবে পরিবারের দাবি চিংড়ি ঘের বিরোধের জের ধরে কালুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন