মায়ের প্রেমিককে গলা কেটে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই ঘটনা বৃহস্পতিবার রাত ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে ঘটে। একাধিক সূত্র জানায়, পরকীয়া প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরেই গত বৃহস্পতিবার রাতে মতিউল ইসলাম (৪৫) নামের ওই ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক থাকলেও তার বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত মতিউল ইসলাম একই এলাকার হামিদ হোসেনের ছেলে ও ৪ সন্তানের জনক। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন আগে মতিউল ইসলাম একই এলাকার জনৈক একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হলেও ওই ঘটনার জের ধরেই উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আল-আমিন ইসলাম (২৩)-এর সঙ্গে মতিউল ইসলামের কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ আল-আমিন ধারালো কাস্তে দিয়ে মতিউলের গলায় আঘাত করে। ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় মতিউল। এলাকাবাসী জানায়, ঘটনার পরপরেই আল-আমিন ইসলাম গা ঢাকা দিলেও পুলিশ তার বাবা একরামুল হক, মা সাহের বানু এবং ছোট ভাই আপন ইসলাম (১৬) কে আটক করে। সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরকীয়ার বলি হলেন ৪ সন্তানের জনক পিতা-পুত্র প্রেমিকাসহ আটক ৩
নীলফামারী প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
