গাজীপুরে কারখানা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুরের একটি পোশাক কারখানা থেকে চুরি যাওয়া বিভিন্ন মালামালসহ একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত রিয়াদুল ইসলাম সিয়ামের হেফাজত থেকে চুরি যাওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার সরঞ্জাম ও নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। গত ১৩ই মার্চ রাতে জেলার কালিয়াকৈরের ইন্টারস্টফ অ্যাপারে?লস লিমিটেডের স্যাম্পল সেকশন থেকে বিভিন্ন মালামাল চুরি হয়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন এবং জেলা সিআইডি অফিসকে অবগত করেন। অভিযোগের প্রেক্ষিতে সিআইডি গাজীপুর ও মেট্রোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে।
তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে কর্মরত রিয়াদুল ইসলাম সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে উক্ত ঘটনায় তার জড়িত থাকার তথ্য পায় সিআইডি কর্মকর্তারা। পরে গত বৃহস্পতিবার রাতে মালামাল ও টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও অভিযোগ রয়েছে-গ্রেপ্তারকৃত রিয়াদুল ইসলাম সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি, ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। তার কাছ থেকে ৬টি ক্রেডিট কার্ডও উদ্ধার করা হয়। রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন