পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানি (অকটেন) অবৈধ মজুত ও উচ্চমূল্যে গোপনে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের রায়ে জেল-জরিমানা হয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়দাপ (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকার আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন (২৭) ১ হাজার ৯৮০ লিটার অকটেন অবৈধভাবে মজুত করে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার রিপামণি দেবী ও আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান সেখানে পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে অবৈধভাবে উচ্চমূল্যে অকটেন বিক্রির সময় হাতে নাতে ক্রেতা-বিক্রেতাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক আরিফকে বাংলাদেশ পেট্রোল আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থাদণ্ড এবং অবৈধভাবে জ্বালানি (অকটেন) ক্রেতা সুখ্যাতি গ্রামের মোকসেদ আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় অকটেন জব্দ করা হয়। ইউএনও রিপামণি দেবী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি অবৈধ মজুত রেখে বাজারে সংকট তৈরি করছে। এবার সতর্কতামূলক শাস্তি দেয়া হলো। এরপর আবারো একই অপরাধ করলে বিধি মোতাবেক শাস্তি দেয়া হবে।
আটোয়ারীতে জ্বালানি মজুত ও উচ্চমূল্যে বিক্রির অপরাধে জেল-জরিমানা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
