মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মাগুরা জেলায় মোট ১১ শিশু হামে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন আক্রান্ত, আড়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন আক্রান্ত, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এদিকে মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হাম চিকিৎসার জন্য বিশেষ কেবিন খোলা হয়েছে। এই চিকিৎসার জন্য রোগীদের পরিপূর্ণ ফ্রি করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে দেখা যায়, এখানে ৬ জন (শিশু) হামের রোগী ভর্তি আছে। রোগীর স্বজনরা বলছে, মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হামের চিকিৎসা অনেকাংশেই ভালো। ভালো মানের চিকিৎসা বাচ্চারা পাচ্ছে। মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা হামের চিকিৎসার জন্য বিশেষ কেবিন তৈরি করেছি। বাচ্চারা চিকিৎসা নিচ্ছে, মোটামুটি সেরে উঠছে। হামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি। তিনি বলেন, বাচ্চাদের চিকিৎসার জন্য এখানে বিশেষজ্ঞ নার্স এবং ডাক্তার আছেন- তারা নিয়মিত চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। ডাক্তার এবং নার্সদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। আগামী রোববার মাগুরা পৌরসভা এলাকায় হামের টিকা দেয়া হবে বলে জানান তিনি।
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
মাগুরা প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
